1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

কেন্দুয়ায় আইসক্রিম নিয়ে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে নিহত ১

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৯৯ দেখা হয়েছে
কেন্দুয়ায় আইসক্রিম নিয়ে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে নিহত ১
কেন্দুয়ায় আইসক্রিম নিয়ে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে নিহত ১

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় আইসক্রিম নিয়ে বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে জানা গেছে স্থানীয় ও পুলিশ সূত্রে। শুক্রবার (৫ জুন) বেলা ২টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের গন্ডা গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন গন্ডা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা জামাল মিয়া (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, দুই শিশুর মধ্যে আইসক্রিম নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে প্রথমে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিষয়টি নিয়ে উভয় পরিবারের সদস্যদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় জামাল মিয়া গুরুতর আহত হলে, পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সুজন মিয়া পালিয়ে গেলেও তার স্ত্রী অজু আক্তারকে স্থানীয়দের সহায়তায় আটক করে বর্তমানে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর