কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কেন্দুয়া থানাধীন পুলিশ। সোমবার (৪ মে) সকালে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন—পাইকুড়া ইউনিয়নের পাড়াতলী গ্রামের বাসিন্দা মিলন (৬৫), পিতা মৃত খলিলুর রহমান এবং বকুল (৫৩), পিতা মৃত লাসু মিয়া। মো. মেহেদী মাকসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ মে দিবাগত রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে পাড়াতলী এলাকা থেকে তাদেরকে আটক এবং তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন, কেন্দুয়া থানাধীন পেমই তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এসআই মো. শফিউল আলম। অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ আরো জানান, এ ঘটনায় কেন্দুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং এমন অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply