1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

কেন্দুয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৯৯ দেখা হয়েছে
কেন্দুয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
কেন্দুয়ায় ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণা। মঙ্গলবার (১৯ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণার সহকারী পরিচালক সহকারী পরিচালক মো. নাজমুল হক মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত সোমবার (১৮ মে) বিকাল ৩টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার আশুজিয়া ইউনিয়নের সিংহের গাঁও গ্রামের কাজল মিয়ার দক্ষিণ দুয়ারী একচালা টিনশেড বসতঘরে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয় নেত্রকোণার পরিদর্শক মোঃ আল আমিনের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে ইয়াবাসহ রাজু মিয়া (৪৪) ও কাজল মিয়া (৫০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

আটক রাজু মিয়া আশুজিয়া সদর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে এবং কাজল মিয়া সিংহের গাঁও গ্রামের মৃত মফিজ মিয়ার ছেলে। উভয়েই আশুজিয়া ইউনিয়নের বাসিন্দা। অভিযানকালে রাজু মিয়ার ট্রাউজারের পকেট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া কাজল মিয়ার শার্টের পকেট থেকে আরও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মোট ইয়াবার পরিমাণ ৫০ পিস । যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ২০ হাজার টাকা ।এসময় তাদের কাছ থেকে দুটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোণার সহকারী পরিচালক সহকারী পরিচালক মো. নাজমুল হক মুঠোফোনে বলেন, ইতোমধ্যে পরিদর্শক মোঃ আল আমিন বাদী হয়ে কেন্দুয়া থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর