1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

কেন্দুয়ায় খড়ের স্তুপে অগ্নিসংযোগের অভিযোগ

  • আপডেট সময়ঃ রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১৫ দেখা হয়েছে
কেন্দুয়ায় খড়ের স্তুপে অগ্নিসংযোগের অভিযোগ
কেন্দুয়ায় খড়ের স্তুপে অগ্নিসংযোগের অভিযোগ

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে খড়ের স্তুপে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার রোয়াইলবাড়ী আমতলা ইউনিয়নের কেরাদীঘি কান্দাপাড়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় সরেজমিনে গেলে এ অভিযোগ করেন মৃত আব্দুল হাইয়ের ছেলে কৃষক আনোয়ার হোসেন (৪০)। আনোয়ার হোসেন জানান, শনিবার (৬ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কে বা কারা তার খড়ের স্তুপে আগুন দেয়। এতে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার (৫ জুন) যাদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল, তাদের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। ওই সংঘর্ষে তার চাচা আব্দুল বারেক (৬৪) আহত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী শাহানা পারভীন (৩৫) বলেন, রাতে বাথরুমে যাওয়ার সময় তিনি খড়ের স্তুপে আগুন জ্বলতে দেখে চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিসংযোগের সময় কাউকে দেখেননি বলে জানান তিনি। অভিযুক্তদের একজন আব্দুল খালেক (৬০) অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি এ ঘটনার বিষয়ে কিছুই জানেন না। অপর অভিযুক্ত আবদুস সুবহানের সাথে যোগাযোগ করা না গেলেও তার ছেলে আমিনুল হক মুঠোফোনে জানান, জায়গার মালিকানা তাদের দাবি অনুযায়ী বৈধ। অগ্নিসংযোগের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। বরং অভিযোগকারীরা নিজেরা আগুন লাগিয়ে থাকতে পারেন বলে তিনি দাবি করেন। এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ বলেন, ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর