1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

কেন্দুয়ায় ছিনতাই মামলায় সন্দেহভাজন গ্রেফতার ১, রিমান্ড আবেদন ৫ দিনের

  • আপডেট সময়ঃ বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৬১ দেখা হয়েছে

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় সংশ্লিষ্টতার সন্দেহে রানা হাসান (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে কেন্দুয়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়ার একটি ভাড়া বাসা থেকে সন্দেহভাজন হিসেবে সিরাজুল ইসলামের ছেলে রানা হাসানকে গ্রেফতার করা হয়। পরদিন ২৭ জুলাই তাকে আদালতে প্রেরণ করা হয় এবং ঘটনার রহস্য উদ্ঘাটন ও অন্য আসামিদের শনাক্তে অধিক জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পুলিশ আরও জানায়, মামলার মূল ও অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও এলআইসি (LIC)—এর সহযোগিতা চাওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কেন্দুয়া থানার এসআই মো. রেজাউল করিম বলেন, মূল আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। র‌্যাবসহ অন্যান্য সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে। ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলোর একটি সিম খোলা থাকার বিষয়ে জানতে চাইলে জবাবে তিনি বলেন, আমাদের কিছুটা সীমাবদ্ধতা থাকলেও কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) সংগ্রহের জন্য আবেদন করা হয়েছে। উল্লেখ্য, গত ২১ জুলাই দিবাগত রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে কেন্দুয়া পৌর শহরের মধ্য সাউদপাড়া এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ সময় হামলায় ওই ব্যবসায়ী মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত হন। ঘটনার পর ২২ জুলাই অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করে ভুক্তভোগী কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। মামলা নম্বর ২৪(৭)/২০২৬।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর