1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

কেন্দুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ১২০ দেখা হয়েছে
কেন্দুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত
কেন্দুয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে| বৃহস্পতিবার (২৫ জুন) সকালে জন¯স্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়| আগামী ২৮ জুন (রবিবার) সারাদেশের ন্যায় কেন্দুয়াতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে| উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম এবং কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম| সভায় উপজেলা পরিবার পরিকল্পনা ও ¯স্বাস্থ্য কর্মকর্তা মো. নাঈম হাসান প্রজেক্টরের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর নিয়ম-কানুন ও এর গুরুত্ব সম্পর্কে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন| সভায় জানানো হয়, এ বছর উপজেলায় ৪০ হাজারের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে| এ লক্ষ্যে উপজেলার ৩১২টি অস্থায়ী ও ১টি স্থায়ী কেন্দ্রসহ মোট ৩১৩টি কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে| এর মধ্যে ৬ থেকে ১১ মাস ২৯ দিন বয়সী শিশুদের নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস ২৯ দিন বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে| সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পেইন চলবে| ক্যাম্পেইন বাস্তবায়নে ৩৯ জন মাঠকর্মী, প্রতিটি কেন্দ্রে ২ জন করে সেচ্ছাসেবক এবং ৩১৩ জন সহকারী ¯স্বাস্থ্য পরিদর্শক দায়িত্ব পালন করবেন| পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টারের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে| কেন্দ্রসমূহ তদারকির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়| এ সময় উপজেলা ¯স্বাস্থ্য পরিদর্শক মো. লুৎফর রহমান, উপজেলা ¯স্বাস্থ্যকমপ্লেক্সের পরিসংখ্যানবিদ শাহাদাত হোসেন শুভ্র, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব মো. আলী আহসান অলি, বিভিন্ন মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন|

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর