1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

কেন্দুয়ায় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা

  • আপডেট সময়ঃ রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০০ দেখা হয়েছে
কেন্দুয়ায় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা
কেন্দুয়ায় জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) কেন্দুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোঃ ছাদেকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, নেত্রকোণা জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওঃ ছাদেক আহমাদ হারিছ প্রমুখ। বিশেষ আলোচকের বক্তব্য রাখেন, বংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত, নেত্রকোণা— ৩ (কেন্দুয়া — আটপাড়া) আসনে সংসদ সদস্য পদ প্রার্থী মোঃ খায়রুল কবীর নিয়োগী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে, বিএনপির প্রস্তাবিত ফ্যামিলী কার্ডসহ বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করে নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত, নেত্রকোণা— ৩ (কেন্দুয়া — আটপাড়া) আসনে সংসদ সদস্য পদ প্রার্থী মোঃ খায়রুল কবীর নিয়োগীর জন্যে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে, তিনি নারী অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গঠনসহ নানা প্রতিশ্রুতি ব্যক্ত করেন তাঁর বক্তৃতায়। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের কেন্দুয়া, আটপাড়াসহ জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর