1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

কেন্দুয়ায় ঝড়ে গাছচাপায় গর্ভবতী গাভীর মৃত্যু

  • আপডেট সময়ঃ সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৬৮ দেখা হয়েছে
কেন্দুয়ায় ঝড়ে গাছচাপায় গর্ভবতী গাভীর মৃত্যু
কেন্দুয়ায় ঝড়ে গাছচাপায় গর্ভবতী গাভীর মৃত্যু

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে এক কৃষকের একটি গর্ভবতী গাভীর করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাসকা ইউনিয়নের মাচিয়ালী (হিন্দুপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ ঝড়—বৃষ্টি শুরু হলে কৃষক শিবেন্দ্র চন্দ্র বিশ্বশর্মা হাওর থেকে তার গর্ভবতী গাভীটি বাড়িতে নিয়ে আসছিলেন। এসময় বাড়ির পেছনে পৌঁছালে বড় একটি গাছের ডাল ভেঙে গাভীটির ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে কিছুক্ষণের মধ্যেই গাভীটির মৃত্যু হয়। গাভীটির আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী শিবেন্দ্র চন্দ্র বিশ্বশর্মা। তিনি আরো জানান, আমার ৫ সদস্যের পরিবারে সামান্য কিছু জমি রয়েছে। তাছাড়া ১টি বাছুর গরু রয়েছে। আমার গাভী গরুটি মারা গেছে। আমার আর্থিক অবলম্বন ছিলো এটি। হঠাৎ এ ঘটনায় ভেঙে পড়েছেন বলেও জানান তিনি। তাঁর প্রতিবেশী শিক্ষক অনুকূল চন্দ্র সরকার বলেন, অস্বচ্ছল পরিবারটি সরকারি কোন অনুদান পেলে অনেক উপকৃত হতো। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে আর্থিক অনুদানের জন্যে একটি লিখিত আবেদনের পরামর্শ দেন এবং ভুক্তভোগীকে আর্থিক সহযোগিতার আশ্বস প্রদান করেন তিনি।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর