1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

কেন্দুয়ায় দলীয় নেতৃবৃন্দের সাথে নবনির্বাচিত সাংসদের মতবিনিময় সভা

  • আপডেট সময়ঃ শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২২ দেখা হয়েছে
কেন্দুয়ায় দলীয় নেতৃবৃন্দের সাথে নবনির্বাচিত সাংসদের মতবিনিময় সভা
কেন্দুয়ায় দলীয় নেতৃবৃন্দের সাথে নবনির্বাচিত সাংসদের মতবিনিময় সভা

কেন্দুয়া থেকে কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ায় বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করলেন, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের নবনির্বাচিত সাংসদ আলহাজ্ব ডক্টর রফিকুল ইসলাম হিলালী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা করেন তিনি। উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভূইয়া মজনুর সঞ্চালনায় দলীয় নেতাকর্মীদের তিনি সতর্ক করে বলেন, যদি ফ্যামিলি কার্ডের জন্যে কেউ কারো কাছে থেকে একটি টাকাও নেয় এবং তা যদি আমি কোনভাবে জানতে পারি তাহলে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম, সহসভাপতি গোলাম মোস্তফা ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জরীপ, জসিম উদ্দিন আহমেদ খোকন, তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক ও নওপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সভাপতি মাজহারুল ইসলাম মাজু, আশুজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল আহমেদ, সদস্য জসিম আহমেদ খোকন (মাষ্টার), কেন্দুয়া পৌর বিএনপির সদস্য মজনু রহমান খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাইন উদ্দিন, সদস্য সচিব আতাউল হক মিন্টু, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মোস্তফা ভুঁইয়া হাবুল, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এমদাদুল হক শামীম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম ভুঁইয়াসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর