1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

কেন্দুয়ায় দীর্ঘদিনের সড়ক সংস্কার করায় আনন্দিত কৃষক সমাজ ও এলাকাবাসী

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ দেখা হয়েছে
কেন্দুয়ায় দীর্ঘদিনের সড়ক সংস্কার করায় আনন্দিত কৃষক সমাজ ও এলাকাবাসী
কেন্দুয়ায় দীর্ঘদিনের সড়ক সংস্কার করায় আনন্দিত কৃষক সমাজ ও এলাকাবাসী

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ায় ২০২৫/২৬ অর্থ বছরে কাবিটা প্রকল্পের (দ্বিতীয় পর্যায়ের) পাঁচহার কোণাপাড়া সঃ প্রাঃ বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার ও কোণাপাড়া সঃ প্রাঃ বিদ্যালয় পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্পের কাজ শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে চলমান রয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি কৃষক ও এলাকাবাসী। সোমবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, নওপাড়া ইউনিয়নের পাঁচহার কোনাপাড়া গ্রামকে কেন্দুয়া থেকে মদন মূল সড়কের সাথে সংযুক্ত করেছে এটি এবং দুপাশ থেকে মাটি কেটে রাস্তায় তোলা হচ্ছে। বর্ষার পানিতে সহজেই যাতে তলিয়ে না যায়, সে জন্য যথেষ্ট উঁচু করা হচ্ছে। স্থানীয় কৃষক ও লোকজন স্বতঃস্ফূর্তভাবে কাজের তদারকিও করছেন। কথা হয় কয়েকজন কৃষকের সাথে। তারা বলেন, এই রাস্তাটি সংস্কারের দাবি ছিলো দীর্ঘদিনের। সংস্কার হওয়াতে আমরা অনেক খুশি। শুধু রাস্তার বেহাল দশার জন্যে আগে ৫শত টাকার ধান ৩শত টাকায় বিক্রি করতে হতো। এখন আর এমনটা হবে না। সেই সাথে তারা আন্তরিক ধন্যবাদ জানান, বর্তমান ইউপি চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতিকে। ইউপি চেয়ারম্যান ও প্রকল্পের সভাপতি এডভোকেট সারোয়ার জাহান কাওছার জানান, স্বাধীনতার পরে এই রাস্তাটি খুব দরকার ছিলো। বর্ষা হলে এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করতে পারে না। বাড়রি- মদন থানা হয়ে তারা কেন্দুয়া যেতো। তাদের দাবির প্রেক্ষিতে আজকে এই রাস্তা। আমরা শতভাগ কাজ চেষ্টা করবো। এলাকবাসী আমার পাশে আছে। কাজটি সুন্দরভাবে শেষ করতে সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর