কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ায় আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্য দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলামের সভাপতিত্বে বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যদি যেনো অতিরিক্ত দামে বিক্রি না হয়, সে বিষয়ে জোর দাবি জানান। সেই বাজার মনিটরিং এর গুরুত্বও তুলে ধরেন তাঁরা। এছাড়াও গ্যাস সিলিন্ডারের দাম ও বিদ্যুৎ এর লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখার বিষয়টিও আলোচনায় আনেন বক্তরা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা জমিয়তে ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান মাওলানা মো. হারুনুর রশিদ ফারুকী, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, সরকারি কর্মকর্তা—কর্মচারীবৃন্দ, বাজার কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ প্রমুখ।
Leave a Reply