কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার সাইডুলি নদী থেকে ভাসমান এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে কেন্দুয়া থানা পুলিশ। রবিবার (২৯ মার্চ) আনুমানিক সকাল ১১টায় উপজেলার নওপাড়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সাইডুলি নদীর ফেরীঘাট থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইডুলি নদীর ফেরীঘাট এলাকায় সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন এক নবজাতক (ছেলে) শিশুর মরদেহ ভেসে আসতে দেখে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, এটি কারো পাপের ফসল। বিষয়টি ধামাচাপা দিতেই সদ্য ভূমিষ্ট নবজাতকটিকে সাইডুলি নদীতে ফেলে দিয়েছে। এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ গণমাধ্যমকর্মীদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতক শিশুটির মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠিয়েছে এবং এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply