কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরীর যোগদান উপলক্ষে বিভিন্ন শ্রেণি—পেশার মানুষের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম—উল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’কে স্বাগত জানিয়ে ও উপজেলার সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সাদেকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হারুনুর মাওলানা মো. হারুবুর রশিদ ফারুকী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক নূরুল হক ভূইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান খান কাজল এবং উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা প্রমূখ। সভায় নবাগত ইউএনও উপস্থিত সকলের প্রতি উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে এর আগে সভার শুরুতেই উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, শিক্ষকমণ্ডলী এবং সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি—পেশার প্রতিনিধিরা।
Leave a Reply