কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ তরিকুল ইসলাম| তিনি বিদায়ী ওসি মো. মেহেদী মাকসুদের স্থলাভিষিক্ত হয়েছেন| রবিবার (২১ জুন) সন্ধ্যা ৭টার দিকে কেন্দুয়া থানায় এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি| এর আগে তিনি নেত্রকোণা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে পুলিশ পরিদর্শক (ওসি) এবং প্রশাসন ও অর্থ শাখায় পুলিশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন| জানা গেছে, মুহাম্মদ তরিকুল ইসলামের জন্ম টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের বাড্ডা গ্রামে| তাঁর পিতা মৃত আফতাব হোসেন এবং মাতা মৃত সুরাইয়া আক্তার| ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা সন্তানের জনক| তিনি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন| পরে ২০০৫ সালে সরাসরি আউট অব ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি| কর্মজীবনের শুরুতে নেত্রকোণার মোহনগঞ্জ থানায় তাঁর প্রবেশনাল পিরিয়ড আরম্ভ হয়| এর আগে গত ২৮ এপ্রিল থেকে ১১ জুন ২০২৬ পর্যন্ত তিনি নেত্রকোণার মদন থানার অফিসার ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করেন| সোমবার (২২ জুন) দুপুরে এক সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, কেন্দুয়ার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও জুয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমি আন্তরিকভাবে কাজ করতে চাই| এ ক্ষেত্রে সাংবাদিকসহ দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন|
Leave a Reply