কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ নাঈম উল ইসলাম চৌধুরী । বুধবার ২৭ আগস্ট দুপুরে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে জানা যায় , কুমিল্লার চৌদ্দগ্রাম তাঁর নিজ জেলা হলেও জন্ম ও পড়াশোনা সব ঢাকাতেই । তাঁর বাবার নাম মোঃ নজরুল ইসলাম (তিনি ছিলেন অগ্রণী ব্যাংক হেড অফিসের সিনিয়র প্রিন্সিপাল অফিসার), মায়ের নাম জেবুন নেছা । নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাঈম উল ইসলাম চৌধুরী মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন । শিক্ষা জীবন শেষ করে তিনি ৪০তম বিসিএস এর মাধ্যমে প্রথম যোগদান করেন (প্রবেশন পিরিয়ড) বরগুনা ডিসি অফিস । একান্ত সাক্ষাৎকার তিনি জানান, নামজারি ও মিসকেস সহ প্রতিটি কাজ এখন অনলাইন ভিত্তিক। কম সময়ে ও খুব অল্প পরিমাণ সরকারি ফি’তে কোন হয়রানি ছাড়াই ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য । এ ক্ষেত্রে সাংবাদিকসহ সবার সহযোগিতা প্রয়োজন। উল্লেখ্য, গত মঙ্গলবার ২৬ আগস্ট বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপার স্থলাভিষিক্ত হোন তিনি । এ সময় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেন তাঁকে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি), উপজেলার ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ।
Leave a Reply