1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

কেন্দুয়ায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২২৩ দেখা হয়েছে
কেন্দুয়ায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
কেন্দুয়ায় প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার কেন্দুয়ায় দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রাথমিকে শিক্ষার্থীদের উপস্থিতি দেখে সন্তুষ্টি প্রকাশ করে উপদেষ্টা বলেন, “শিক্ষকদের পারফরম্যান্স খুব ভালো না হলেও, মোটামুটি সন্তোষজনক। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরও মনোযোগী হতে হবে এবং শিক্ষকদেরও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে হবে।” তিনি আরও জানান, প্রাথমিক বিদ্যালয়ের বইয়ের টেন্ডার চলছে এবং আগামী জানুয়ারির প্রথমেই শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছে দেওয়া সম্ভব হবে। সোমবার দুপুরে কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। বর্ষা মৌসুমে হাওরাঞ্চলের বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীর উপস্থিতি বাড়ানোর জন্য জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিভাবকদের সঙ্গে স্থানীয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম আজম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আফতাব উদ্দিন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন কর্মকর্তা ফজলে এলাহীসহ স্থানীয় কর্মকর্তা বৃন্দ। পরিদর্শনের পর উপদেষ্টা নেত্রকোণা সদর উপজেলার বায়রাউড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং পরে শহরের সাতপাই এলাকায় প্রয়াত শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকারের শ্রদ্ধা অনুষ্ঠানে অংশ নেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর