কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক— বালিকা ২০২৬ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকালে কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালায় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল ইসলাম। জানা গেছে, প্রথম অনুষ্টিত খেলায় ট্রাইব্রেকারে তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জয় লাভ করে এবং দ্বিতীয় খেলায় বালিকা দলের নুরেছা দুখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১—০ গোলে বিজয়ী হয়। পরে খেলায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ. ব. মোকতাদের বিল্লাহ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবুল কাসেম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল হক ভূঞা, সিনিয়র শিক্ষক নেতা মোঃ হাবিবুর রহমান মোসলেম, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ এখলাছ উদ্দিন ভুইঁয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান কাজল, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সাকী, নুরেছা দুঃখিয়ারগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমানসহ উপজেলা পর্যারের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।
Leave a Reply