1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

কেন্দুয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী ১০৩৯

  • আপডেট সময়ঃ সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯২ দেখা হয়েছে
কেন্দুয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী ১০৩৯
কেন্দুয়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থী ১০৩৯

কোহিনূর আলমঃ আগামী ১৫ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ২০২৫ এ নেত্রকোণার কেন্দুয়ায় মোট ১০৩৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে ৪৪৭ জন ছেলে ও ৫৯২ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে। ইতোমধ্যে পরীক্ষার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আ. ব. মোকতাদের বিল্লাহ এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মোট পরীক্ষার্থীর ৯শত ৫৯ জন শিক্ষার্থী উপজেলার ১৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং বাকী ৮০ জন শিক্ষার্থী ১৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (কিন্ডারগার্টেন) থেকে অংশগ্রহণ করছে। এখন পর্যন্ত বিশেষ চাহিদাসম্পন্ন কোন পরীক্ষার্থীর আবেদন পাই নি। পরীক্ষাগুলো কেন্দুয়া পৌর সদরের সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় ও সায়মা শাজাহান একাডেমি — এই দুই কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, ইতোমধ্যে পরীক্ষার সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করি, সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে আগামী ১৫ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষা শেষ করতে পারবো আমরা। এ ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। জানা গেছে, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে মোট ৪০০ নম্বরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সময় নির্ধারিত থাকবে ২ ঘণ্টা ৩০ মিনিট এবং এতে সাধারণত বাংলা, ইংরেজি ও প্রাথমিক গণিতে ১০০ নম্বর করে এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞানে ১০০ নম্বর (উভয় মিলে) বণ্টন করা হয়েছে। প্রতিটি পরীক্ষা সকাল ১০ টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। পরীক্ষায় বর্ণনামূলক ও বহুনির্বাচনী প্রশ্নের মিশ্রণ থাকবে বলেও জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে। উল্লেখ্য নীতিমালা অনুযায়ী, দুই ধরনের বৃত্তি প্রদান করা হবে— ট্যালেন্টপুল ও সাধারণ। উভয় ক্ষেত্রে ৫০ শতাংশ ছাত্র এবং ৫০ শতাংশ ছাত্রী নির্বাচিত হবে। মোট বৃত্তির ৮০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্যে এবং ২০ শতাংশ বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর