কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় বজ্রপাতে এনামুল হক (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এনামুল হক উপজেলার মাসকা ইউনিয়নের মাসকা গ্রামের বকুল মিয়ার ছেলে। জানা গেছে শুক্রবার বিকল ৩টার দিকে মাসকা হাওরে মাছ ধরার জন্য বের হওয়ার পর সময় বৃষ্টিপাত হলে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে মারাত্মক আহত হন এনামুল হক। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ বলেন, এখনও এমন খবর জানা নেই।
Leave a Reply