1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

কেন্দুয়ায় বাজার ইজারা বাতিলের দাবিতে মমানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৮ দেখা হয়েছে
কেন্দুয়ায় বাজার ইজারা বাতিলের দাবিতে মমানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কেন্দুয়ায় বাজার ইজারা বাতিলের দাবিতে মমানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কোহিনূর আলমঃ মাসকা বাজার ইজারা বাতিল প্রসঙ্গে নেত্রকোণার কেন্দুয়ায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা ২টার দিকে মাসকা ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সময় উপস্থিত সকলে মানি না, মানবো না—শ্লোগানে চারপাশ মুখরিত করে তুলে। মানববন্ধনে বক্তারা সুস্পষ্ট ৫টি দাবি উত্থাপন করেন — ১.অবিলম্বে বাজারের ইজারা বাতিল করা, ২.মাসকা বাজারে গরু—ছাগল উঠানোর কোন জায়গা নেই, জায়গা নির্ধারণ ও বিজ্ঞপ্তি প্রকাশ করা, ৩.পুনরায় তফসিল ঘোষণা করা , ৪.আগামী ৩ মাসের মধ্যে গরুর হাটের জায়গার একোয়ারের ব্যবস্থা করা, ৫.দাবী সম্পর্কে কোন পদক্ষেপ না নিলে এলাকায় আইনশৃঙ্খলা অবনতি ঘটতে পারে। এর পরপরই উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম বরাবর একটি স্মারকলিপিও প্রদান করা হয়। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মুঠোফোনে জানান, যথাযথ প্রক্রিয়ায় ইজারা দেয়া হয়েছে। তবুও আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি আরোও খতিয়ে দেখে সিদ্ধান্ত জানানো হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর