1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

কেন্দুয়ায় বৈরাটি জামে মসজিদে কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশনের অনুদান

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১১২ দেখা হয়েছে
কেন্দুয়ায় বৈরাটি জামে মসজিদে কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশনের অনুদান
কেন্দুয়ায় বৈরাটি জামে মসজিদে কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশনের অনুদান

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়নের দিঘলকুর্শার বৈরাটি এলাকায় বৈরাটি জামে মসজিদ নির্মাণে ৬৫হাজার টাকা আর্থিক সহযোগিতা /অনুদান করেছে কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশন, বাংলাদেশ নামে একটি দাতব্য প্রতিষ্ঠান। সোমবার (২৬ জানুয়ারি) আনুমানিক দুপুর ১২টায় এর ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশন, বাংলাদেশ, এর চেয়ারম্যান কেফায়েতুল্লাহ শাকিল ইবনে কাসিম, পরিচালক নূর হুসাইন বিজয়, সাধারণ সম্পাদক যাকারিয়া হাসান, কোষাধ্যক্ষ ডক্টর আরিফুল ইসলাম হেলাল, মসজিদ কমিটির সভাপতি মেহেদী হাসান সবুজ, হাফেজ হারেস আহমেদ, সংশ্লিষ্ট সদস্যবৃন্দ ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ। কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশন, বাংলাদেশ, হেড অফিস, বিক্রমপুর, ঢাকা, এর পক্ষ থেকে জানানো হয়, “এক মুঠো দান, একটি নতুন জীবন” “সেবাই আমাদের অঙ্গীকার।” মসজিদ কমিটির সভাপতি আর্থিক সহযোগিতা বা অনুদানের জন্যে কাসেমী সেবা সুফফা ফাউন্ডেশন, বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, এই মসজিদটি সম্পূর্ণভাবে নিজেদের উদ্যোগে ও বিভিন্ন জনের কাছ থেকে সহযোগিতার মাধ্যমে নির্মাণ করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর