1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

কেন্দুয়ায় বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৬১ দেখা হয়েছে
কেন্দুয়ায় বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ
কেন্দুয়ায় বৈশাখী শোভাযাত্রা ও বর্ষবরণ

কোহিনূর আলমঃ “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান” শ্লোগানে নেত্রকোণার কেন্দুয়ায় বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষ্যে বর্ষবরণ, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ অনুষ্টান অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে জাতীয় সঙ্গীত পরিবেশন ও এসো হে বৈশাখ, এসো এসো— গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর পরই একটি বৈশাখী শোভাযাত্রা কেন্দুয়া পৌর শহরের একাধিক সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বের স্থানে ফিরে এসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী অনুষ্টানের আয়োজন করে। অন্যদিকে জাসাসের সাংস্কৃতিক অনুষ্টান এবং রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসা বৈশাখী মেলায় সব বয়সী ও লিঙ্গের হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এর আগে সকাল ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পান্তা ভাতে শ্বাশত বাঙালিপনায় মেতে ওঠে সরকারি বেসরকারি কর্মকর্তা— কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনগুলো নিজ নিজ অবস্থান থেকে নানা কর্মসূচি পালনের মাধ্যমে দিনটিকে বর্ণাঢ্য, প্রানবন্ত, সর্বজনীন ও ভিন্ন মাত্রা এনে দেয়। যা আবহমান বাঙালির সেতু বন্ধনকে আরো সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টদের অভিমত।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর