1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

কেন্দুয়ায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন

  • আপডেট সময়ঃ সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১২১ দেখা হয়েছে
কেন্দুয়ায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন
কেন্দুয়ায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর শুভ উদ্বোধন

কোহিনূর আলমঃ আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়ায় ব্র্যাক ব্যাংকের একটি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় কেন্দুয়া পৌর শহরের কলেজ রোডে ধানমহাল এলাকায় এজেন্ট প্রতিষ্ঠান মেসার্স হুমায়ুন ট্রেডার্স এবং নেত্রকোণা শাখার অধীনে এ আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে গ্রাহকদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্র্যাক ব্যাংকের শাখা ও এজেন্ট ব্যাংকিং কার্যক্রম, বিভিন্ন সেবার সুযোগ-সুবিধা এবং গ্রাহকদের মতামত ও জিজ্ঞাসা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রিজনের টিম লিড আরিফুল ইসলাম, কিশোরগঞ্জ এরিয়ার এজেন্ট রিলেশনশিপ অফিসার আবু হাশেম বাবু, এসএমই কেন্দুয়া এরিয়ার রিলেশনশিপ অফিসার মিজু ইসলাম এবং নান্দাইল এরিয়ার রিলেশনশিপ এক্সিকিউটিভ সাব্বির হোসেন। এছাড়াও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা তাঁতি দলের সভাপতি মো. আব্দুর রহমান, এজেন্ট হুমায়ুন কবিরসহ স্থানীয় ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । বক্তারা বলেন, এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিট্যান্স গ্রহণ, ইউটিলিটি বিল পরিশোধসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা স্থানীয়ভাবে গ্রহণ করতে পারবেন। এ ক্ষেত্রে সবার সহযোগিতাও কামনা করেন তাঁরা ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর