1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

কেন্দুয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ সংরক্ষণ ও লাইসেন্স না থাকায় চার ফার্মেসীকে জরিমানা

  • আপডেট সময়ঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯৪ দেখা হয়েছে
কেন্দুয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ সংরক্ষণ ও লাইসেন্স না থাকায় চার ফার্মেসীকে জরিমানা
কেন্দুয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ সংরক্ষণ ও লাইসেন্স না থাকায় চার ফার্মেসীকে জরিমানা

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় মেয়াদোত্তীর্ণ ঔষুধ সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার অভিযোগে চারটি ভেটেরিনারি ফার্মেসিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দুয়া পৌরসভার উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতাল গেট সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম—উল ইসলাম চৌধুরী। অভিযানে দণ্ডপ্রাপ্তরা হলেন মো. আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম, আতাউর রহমান ও আমিনুল ইসলাম। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম—উল ইসলাম চৌধুরী জানান, ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩—এর ধারা ৪০(খ) লঙ্ঘনের দায়ে দুইজন এবং ধারা ১৪(২) লঙ্ঘনের দায়ে আরও দুইজনকে দোষী সাব্যস্ত করা হয়। প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইন মেনে বৈধ লাইসেন্সসহ ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর