1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

কেন্দুয়ায় মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • আপডেট সময়ঃ সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৮৪ দেখা হয়েছে
কেন্দুয়ায় মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
কেন্দুয়ায় মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় পূর্ব শত্রুতার জেরে মৃত এলিনেওয়াজের ছেলে ভিক্ষু মিয়া (৫৪)কে আকস্মিক আক্রমণ করে মোবাইল ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠেছে। রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার নওপাড়া ইউনিয়নের পাচার বড় বাড়ি পশ্চিম পাড়ায় সরেজমিনে গিয়ে কথা হলে তিনি এই অভিযোগ করেন। ভিক্ষু মিয়া বলেন, গতকাল (৭ মার্চ) সন্ধ্যার পর মানুর বাড়ির পেছনে ও মাজুর বাড়ির সামনে দিয়ে বাড়ি আসার পথে রুনা আক্তার (৩৫), রুনার মা অছিমা বেগম (৫৫), ইনছাব আলী (৬২), ইনছাব আলীর ভাই আলী উসমান (৭০), আলী উসমানের ছেলে আরাধন (৩০), ইনছাব আলীর স্ত্রী জাহেরা (৫০), ছেলে শফিক, ছেলের বউ মৌসুমা হঠাৎ আক্রমন করে ও আমাকে মারধর করে একটি বাটন মোবাইল এবং নগদ ১লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় আমার। তিনি আরো বলেন, টাকাটা মুরগির খামারের খরচের জন্যে সংগ্রহ করেছিলাম। আমি এর সঠিক বিচার চাই। স্থানীয় বাসিন্দা শাহিন, লাইকুলসহ অনেকের সাথে কথা হলে তারা বলেন, ডাক চিৎকার শুনেছি এবং পরে জেনেছি ছিনতাইয়ের ঘটনা। অভিযুক্তরা উল্লেখিত অভিযোগ অস্বীকার করে বলেন, ভিক্ষু মিয়া একজন অসৎ ও মিথ্যাবাদী লোক। বিশেষ করে রুনা আক্তার বলেন, স্বামীকে ছাড়া আমি দীর্ঘদিন যাবত বাবার বাড়ি আছি। এই সুযোগে ভিক্ষু মিয়া আমাকে প্রায়শই কুপ্রস্তাবে রাজি করাতে না পেরে যা ইচ্ছে তা-ই বলছে। এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে জানান, বিষয়টি জানা নেই। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর