কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ার রোয়াইলবাড়ি ইউনিয়নের গামরুলী হরিপুর বাজার থেকে পুরানবাড়ী হয়ে কেরাধিঘী সংযোগ সরকারি সড়কের ওপর অবৈধভাবে ঘর নির্মাণের অভিযোগ ওঠেছে। তাই যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কর্তৃপক্ষ। শুক্রবার (২৪ এপ্রিল) সরেজমিনে গেলে, আরশাদ মিয়া, খুরশেদ আলমসহ এলাকাবাসীর অভিযোগ করে বলেন, আমরা একাধিকবার বাধা প্রদান করলেও অভিযুক্ত বকুল মিয়া তা উপেক্ষা করে প্রভাবশালী মহলের দোহাই দিয়ে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। তাই যথাযথ কর্তৃপক্ষকেও আমরা মৌখিকভাবে অবহিতকরেছি। স্থানীয় ইউপি সদস্য মো. কাজল মিয়া গণমাধ্যমকর্মীদের জানান, আমিও কয়েকবার মানা করেছি। কিন্তু বকুল মিয়া কারো কথা রাখেন না। অভিযুক্ত মোঃ বকুল মিয়া বলেন, এই রাস্তা আমার ব্যক্তিগত জমির ওপর দিয়ে করা হয়েছে। এ সংক্রান্ত কাগজপত্র আমার কাছে রয়েছে। যদি প্রমাণিত হয় যে আমি সরকারি রাস্তায় স্থাপনা করেছি, তাহলে তা সরিয়ে নেবো। তিনি আরো বলেন, আমি যদি রাস্তায় জায়গা পাই, তাহলে রাস্তা কেটে ফেলবো। ইউনিয়নে নায়েবের দায়িত্বে থাকা মো. এনামুল হক মুঠোফোনে বলেন, না দেখে কিছু বলতে পারছি না। আগামী রবিবার আমি দেখতে যাবো। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম—উল ইসলাম চৌধুরী হোয়াটসঅ্যাপে জানান, ঠিক আছে, বিষয়টি গুরুত্বসকারে দেখে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply