কোহিনূর আলমঃ ২১শে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস—২০২৬ উদযাপন উপলক্ষ্যে নেত্রকোণার কেন্দুয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, মুক্তিযোদ্ধাগণ, কেন্দুয়া থানা পুলিশ প্রশাসনের প্রতিনিধি, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা জমিয়তে ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান মাওলানা মো. হারুনুর রশিদ ফারুকী, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্বশর্মা, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালামসহ প্রমুখ।
Leave a Reply