1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

কেন্দুয়ায় সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

  • আপডেট সময়ঃ রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬২ দেখা হয়েছে
কেন্দুয়ায় সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ
কেন্দুয়ায় সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় ঈদগাহ মাঠের পার্শে ও বেতাই নদীর নালার তীরে খাস জায়গায় থাকা ২টি রেন্ট্রি গাছ সরকারি অনুমোদন ছাড়াই ৫০ হাজার ২শত টাকায় বিক্রি করে দেয়ার অভিযোগ ওঠেছে স্থানীয়ভাবে। শনিবার (৩ এপ্রিল) বিকালে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা গ্রামের চান্দের কুড়ি বিল সংলগ্ন সরেজমিনে গিয়ে দেখা যায়, বেতাই নদীর নালার তীরে ও ঈদগাহ মাঠের পার্শের ২টি গাছ পরিমাণ মতো টুকরো করা হচ্ছে। এ সময় কথা হয়, উপস্থিত বিক্রেতা সিরাজুল ইসলাম (৭১), তাঁর চাচাতো ভাই মোহাম্মদ আলী (৭০) ও ক্রেতা মাসকা গ্রামের শামসু ব্যাপারীসহ স্থানীয়দের সাথে। স্থানীয়দের অনেকের দাবি, এগুলো সরকারি খাস জায়গার গাছ। যদি কাটতে হয় অবশ্যই সরকারি অনুমতি নিতে হবে। কিন্তু তা না করে একটি পরিবার ও কয়েকজন ব্যক্তি অবৈধভাবে কেটে বিক্রি করে দিয়েছে। সিরাজুল ইসলাম বলেন, ঈদগাহ মাঠের জায়গা আমরাই দিয়েছিলাম। এই গাছ ২টি আমার বড় ভাই মৃত সুরুজ আলী নিজ হাতে লাগিয়ে ছিলো। এটা আমাদেরই জায়গা। তাছাড়া স্থানীয় মেম্বারসহ সবাই আলোচনার মাধ্যমে ঈদগাহ মাঠের উন্নয়নের জন্যে গাছ কাটা ও বিক্রি করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আবু বকর বাচ্চু বলেন, আমারা জানি, বিক্রেতাদের নিজস্ব জায়গায় ছিলো —গাছগুলো। তবে নিশ্চিত করে বলতে পারছি না— খাস জমিতে পড়েছে কি না। এ বিষয়ে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের নায়েব এর দায়িত্বে থাকা মো. এনামুল হক মুঠোফোনে জানান, না দেখে কিছু বলতে পারছি না। তবে ক্রেতা ও বিক্রেতাদের বলেছি — আপাতত গাছগুলো যেনো অন্যত্র না সরায়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর