1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

কেন্দুয়ায় সিএনজি চালক হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৮৭ দেখা হয়েছে
কেন্দুয়ায় সিএনজি চালক হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কেন্দুয়ায় সিএনজি চালক হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া সিএনজি স্ট্যান্ডের সিএনজি চালক মোঃ নুরুজ্জামান এর হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ আগস্ট দুপুর ১২টায় কেন্দুয়া অটো টেম্পু অটোরিক্সা ও সিএনজি শ্রমিক ইউনিয়নের (রেজি নং: ৩৬২১) আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কেন্দুয়া পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এসে থামে। পরে উপজেলা মোটর চালক দলের সদস্য সচিব ও উপজেলা অটো টেম্পু অটোরিকশা ও সিএনজি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান আকন্দ সুমনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, উপজেলা মোটর চালক দলের আহ্বায়ক ও উপজেলা অটো টেম্পু অটোরিকশা ও সিএনজি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুমান খান, শ্রমিকনেতা গোলাম সারোয়ার খোকন প্রমুখ। বক্তারা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সন্ত্রাসী কায়দায় আমার শ্রমিক ভাইকে হত্যা করা হয়েছে। আগামী দু’দিনের ভেতরে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, আঃ করিম, নূর ইসলাম, মোঃ কাশেম, মোঃ আকিজ, মোঃ জিয়াসহ কয়েক শো শ্রমিক নেতাকর্মী। এ বিষয়ে কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব বলেন, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি আরো বলেন- তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য ১৯ আগস্ট দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টায় কেন্দুয়ার আদমপুর হাসপাতাল থেকে দুল্লী-বৈরাটি রোডের মরা খাল ব্রীজের কাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে কেন্দুয়া থানা পুলিশ। মোঃ নুরুজ্জামানের গ্রামের বাড়ি নওপাড়া ইউনিয়নের পাঁচার বড় বাড়ি।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর