1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

কেন্দুয়ায় সেচ’কে কেন্দ্র করে সংঘর্ষ : আহত কয়েকজন

  • আপডেট সময়ঃ বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৮৫ দেখা হয়েছে
কেন্দুয়ায় সেচ’কে কেন্দ্র করে সংঘর্ষ : আহত কয়েকজন
কেন্দুয়ায় সেচ’কে কেন্দ্র করে সংঘর্ষ : আহত কয়েকজন

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ায় বোরো জমিতে মেশিনের পানি দেয়া না দেয়ার ঘটনাকে কেন্দ্র দু’পক্ষের মারামারিতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে দলপা ইউনিয়নের ইটাউতা গ্রামে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে যোগাযোগ করলে, শান্তি মিয়া (৩২) ও তাঁর বাবা আবুল কাশেম (৮০) মিয়ার আহত হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়। এর মধ্যে শান্তি মিয়াকে (৩২) উন্নত চিকিৎসার জন্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শান্তি মিয়ার (৩২) চাচাতো ভাই কনক মিয়া (৪০) বলেন, মূল ঘটনা গতকালের। আবু লায়েশের কাছে মেশিনের পানি চাইলে সে দিবে না জানিয়ে দেয়। এ নিয়ে কিছু বাকবিতন্ডা হয়। কিন্তু সোমবার সকালে আবু লায়েশ (৫৫), তাঁর ভাইগ্না আলমগীর (৫১), শিহাব (৩৫) এবং তাঁদের চাচাতো ভাইয়েরা—রানা (৩০), রানা (২৫), বাবু (২০) বাড়িতে এসে হামলা চালায়। এতে আমার ছোট ভাই শান্তি মিয়া মাথায় আঘাতপ্রাপ্ত হয়। তাঁর অবস্থা ভালো না। এ বিষয়ে আবু লায়েশসহ আর কারো সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিহির রঞ্জন দেব মুঠোফোনে জানান, এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর