1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

কেন্দুয়ায় ১০ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট সময়ঃ শনিবার, ৯ মে, ২০২৬
  • ৬৫ দেখা হয়েছে
কেন্দুয়ায় ১০ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
কেন্দুয়ায় ১০ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় সোমাইয়া আক্তার মোহনা (১৬) নামে এক শিক্ষার্থী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (৯ মে) দুপুরে এ সব তথ্য নিশ্চিত হওয়া গেছে স্থানীয় ও পুলিশ সূত্রে। জানা গেছে, গত শুক্রবার (৮ মে) সন্ধ্যার পর সোমাইয়া আক্তার মোহনা (১৬),পিতা—হিরন মিয়া, মাতা—হেপী আক্তার, গ্রাম —ভগবতীপুর, আশুজিয়া ইউনিয়ন, প্রেমঘটিত ঘটনাকে কেন্দ্র করে এই আত্মহত্যার পথ বেছে নেয়। স্থানীয় সাকেক ইউপি সদস্য আজিজুর রহমান বলেন, মেয়েটা ১০ শ্রেণির শিক্ষার্থী ছিলো। একটি ছোট ভাই আছে তার। বাবা একজন কৃষক মানুষ। এই মৃত্যুতে পরিবারটি একদম ভেঙে পড়েছে। এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী মাকসুদ মুঠোফোনে বলেন, প্রাথমিক সুরতহাল শেষে মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর