1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

কেন্দুয়ায় ৩৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

  • আপডেট সময়ঃ শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮১ দেখা হয়েছে
কেন্দুয়ায় ৩৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
কেন্দুয়ায় ৩৭০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথমবারের মতো বৃত্তিপ্রাপ্ত ৩৭০ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, সনদ বিতরণ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টায় পৌর শহরের সায়মা শাহজাহান একাডেমি প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণা—৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। এতে সভাপতিত্ব করেন কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. জসিম উদ্দিন আহমেদ খোকন। সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ও আনোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ, কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এখলাছ উদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, সিদ্দিকুর রহমান ভূইয়া, প্রভাষক আমির হামজা, শিক্ষক মাইন উদ্দিন, সংগঠনের সহসভাপতি লুৎফর রহমান, হাবিবুর রহমান খোকন, শফি আলম প্রমুখ।

বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়া করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। তাছাড়া সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে উক্ত প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণ, সরকারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরকে সমহারে অংশগ্রহণসহ যৌক্তিক দাবি তুলে ধরেন। জানা যায়, গত বছরের ১৭ ও ১৮ ডিসেম্বর কেন্দুয়া উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পঞ্চম শ্রেণির ২৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ফলাফলে ট্যালেন্টপুলে ৪৫ জন এবং সাধারণ গ্রেডে ৫৮ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করে। অন্যদিকে অনুষ্ঠানে এমভিশন স্কলারশিপ পরীক্ষার (প্লে —চতুর্থ শ্রেণীর) ২৬৭ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। পরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূইয়া, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম কাজলসহ অভিভাবক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর