কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজীব তালুকদার সাংবাদিকদের নিয়ে আপত্তিকর ‘টিস্যু ‘ মন্তব্য করার অভিযোগ অস্বীকার করে প্রেস নোট দিয়েছেন। রবিবার (২১ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি দাবি করেন, সম্প্রতি ‘কেন্দুয়া মর্নিং নিউজ’ নাম ব্যবহারকারী একটি ফেইক আইডিসহ কিছু স্বার্থান্বেষী ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার নামে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করছে। সেখানে তাকে ‘কেন্দুয়ার সাংবাদিকদের আমি “টিস্যু” মনে করি না’ বলে মন্তব্য করেছেন বলে প্রচার করা হ”েছ। প্রেস বিজ্ঞপ্তিতে রাজীব তালুকদার বলেন, তিনি এ ধরনের কোনো মন্তব্য করেন নি এবং তাকে জড়িয়ে পরিচালিত এসব প্রচারণা উদ্দেশ্য প্রণোদিত, ভিত্তিহীন ও মানহানিকর। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি বলেন, সরকারি কোনো বরাদ্দ সংক্রান্ত অনিয়ম বা দুর্নীতির সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা প্রমাণিত হলে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে কোনো সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করলে তিনি তা মেনে নেবেন। প্রেস বিজ্ঞপ্তিতে রাজীব তালুকদার সংবাদ প্রকাশের আগে ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করে ব¯‘নিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহŸান জানান।
Leave a Reply