1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

কেন্দুয়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার নির্বাচন সম্পন্ন

  • আপডেট সময়ঃ রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৬০ দেখা হয়েছে
কেন্দুয়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার নির্বাচন সম্পন্ন
কেন্দুয়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার নির্বাচন সম্পন্ন

কেন্দুয়া প্রতিনিধিঃ উৎসবমুখর পরিবেশে নেত্রকোণা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন কেন্দুয়া উপজেলা সড়ক পরিবহন শ্রমিক শাখার ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নেত্রকোণা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে এই নির্বাচনের ভোট গ্রহণ ও পরবর্তীতে ফলাফল ঘোষণা করা হয়। ত্রিবার্ষিক এই নির্বাচনে মোট ১০টি পদের মধ্যে ৭টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন—সভাপতি পদে মো. এহতেশামুল হক শাহিন, কার্যকরী সভাপতি পদে মো. রিপন মিয়া, যুগ্ম সম্পাদক পদে মো. শাহিন খান, সহ—সম্পাদক পদে মো. সোহরাব হোসেন, প্রচার সম্পাদক পদে মো. আক্কাছ মিয়া, কোষাধ্যক্ষ পদে মো. সিরাজ মিয়া এবং দপ্তর সম্পাদক পদে মো. রায়হান উদ্দিন খান। বাকি ৩টি পদের জন্য মোট ৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটারদের প্রত্যক্ষ ভোটে সহ—সভাপতি পদে ঘোড়া প্রতীক নিয়ে মো. হোসেন মিয়া, সাধারণ সম্পাদক পদে ছাতা প্রতীক নিয়ে মো. মোতাসিম বিল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক পদে নিশান প্রতীক নিয়ে মো. রুকনুজ্জামান খান বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ ও গণনা শেষে কেন্দুয়া উপজেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন শাখার দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার মো. বজলুর রহমান আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন। নির্বাচনকালীন ও ফলাফল ঘোষণার সময় নেত্রকোণা জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর