1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

কেন্দুয়া ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন —————- মো. জয়নাল আবেদীন ভূঁঞা

  • আপডেট সময়ঃ বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০৭ দেখা হয়েছে
কেন্দুয়া ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ---------------- মো. জয়নাল আবেদীন ভূঁঞা
কেন্দুয়া ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন ---------------- মো. জয়নাল আবেদীন ভূঁঞা

কোহিনূর আলমঃ সর্বসম্মতিক্রমে নেত্রকোণার ঐতিহ্যবাহী কেন্দুয়া ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে কেন্দুয়া পৌর শহরের চিরাং মোড়স্থ কেন্দুয়া ক্লাব কার্যালয়ে এ পদে নির্বাচিত হোন তিনি। মো. জয়নাল আবেদীন ভূঁঞার জন্ম ১৯৬২ সালে উপজেলার চিরাং ইউনিয়নের চক বাট্টা গ্রামে। বর্তমানে যা কেন্দুয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডে অবস্থিত। তাঁর পিতা বিশিষ্ট ব্যবসায়ী মৃত আব্দুর রহমান ভূঁঞা, মাতা মৃত ফেরদৌসা বেগম আপাদমস্তক একজন গৃহিণী ও মহীয়সী নারী ছিলেন। মো. জয়নাল আবেদীন ভূঁঞা ছোট বেলা থেকেই ছিলেন, ডানপিঠে। অনেকের দৃষ্টিতে তিনি সময়ের সাথে সাথে নিজেকে গড়ে তুলেন ধীশক্তির ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে। কেন্দুয়া মডেল সরকারী প্রাথমিক বিদালয়ে থেকে পঞ্চম শ্রেণী পাস করেন। কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও কেন্দুয়া ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করেন। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজ থেকে সর্বশেষ ডিগ্রি অর্জন করেন তিনি। রাজনৈতিক জীবনে ১৯৮১ সালে কেন্দুয়া উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতে যোগদান করে অগ্রণী ভূমিকা পালন করেন। সেই সময়ে কেন্দুয়া কলেজে ছাত্রদলের সংসদ নির্বাচনে ভি.পি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। জননিরাপত্তা আইনে কারাবরণ করেন দীর্ঘদিন। পরবর্তীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন্দুয়া পৌর বিএনপির ২ বার সভাপতি মনোনীত হয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে উপজেলা বিএনপির আহ্বায়ক মনোনীত হোন এবং ২০২৩ সালে সম্মেলনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়ে আজ অবধি দায়িত্ব পালন করে চলেছেন একাগ্রচিত্তে। তিনি ১৯৮৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেন। দাম্পত্য জীবনে তিনি এক সন্তানের জনক। উক্ত নির্বাচনকালে উপস্থিত ছিলেন, কেন্দুয়া ক্লাবের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো.রিফাতুল ইসলাম (পদাধিকার বলে), কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ, কেন্দুয়া ক্লাবের সদস্যবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য কেন্দুয়ার জনসাধারণ ও প্রশাসনের মধ্যে সেতু বন্ধনরূপী প্রতিষ্ঠান ‘কেন্দুয়া ক্লাব’ ১৯৪৮ সালে প্রথম আত্মপ্রকাশ করে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর