1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

কেন্দুয়া—ঢাকা গাবতলী রুটে “নীলাচল” বাস সার্ভিসের উদ্বোধন

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৭৯ দেখা হয়েছে
কেন্দুয়া—ঢাকা গাবতলী রুটে “নীলাচল” বাস সার্ভিসের উদ্বোধন
কেন্দুয়া—ঢাকা গাবতলী রুটে “নীলাচল” বাস সার্ভিসের উদ্বোধন

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়ায় “নীলাচল পরিবহন” নামে নতুন একটি বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৯টার পর কেন্দুয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ফিতা কেটে এ পরিবহনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁইয়া। নতুন এ পরিবহনটি কেন্দুয়া থেকে ঢাকা গাবতলী রুটে যাত্রীসেবা প্রদান করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উদ্বোধনের পর থেকেই স্থানীয় যাত্রীদের মাঝে নতুন এ বাস সার্ভিস নিয়ে আগ্রহ দেখা গেছে। পরিবহন কর্তৃপক্ষ জানায়, “নীলাচল পরিবহন” কেন্দুয়া থেকে প্রতিদিন সকাল ৭টা ৩০ মিনিট ও সকাল ১১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। অপরদিকে ঢাকা গাবতলী থেকে কেন্দুয়ার উদ্দেশ্যে বাস ছাড়বে ভোর ৬টা এবং দুপুর ২টায়। বাসটি মাধবদী, গাউছিয়া, ৩০০ ফিট, কাঞ্চন ব্রিজ, কুড়িল বিশ্বরোড, কালশী, মিরপুর—১ ও ১০ নম্বর হয়ে গাবতলী পর্যন্ত চলাচল করবে। যোগাযোগের জন্য পরিবহন কর্তৃপক্ষের মোবাইল নম্বর: ০১৩২৪—২৫৪২৪১ ০১৩২৪—২৫৪২৪৩ ০১৩২৪—২৫৪২৪৪ নীলাচল পরিবহনের কাউন্টার স্থাপন করা হয়েছে কেন্দুয়া পুরাতন বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিতে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর