কেন্দুয়া প্রতিনিধিঃ কেন্দুয়া থানাধীন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ, কুতুবপুরে মাদক, জুয়া ও বাল্য বিবাহ প্রতিরোধ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং এলাকার সার্বিক আইন—শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিট পুলিশিং কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রত্যেকটি ইউনিয়নে একজন উপ—পুলিশ পরিদর্শক পদমর্যাদার অফিসারকে বিট অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে। আপনারা পুলিশকে তথ্য দিন, আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব মাদক, জুয়া, বাল্যবিবাহ, মুক্ত সমাজ গড়তে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার, কেন্দুয়া সার্কেল, নেত্রকোণাসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র—ছাত্রী ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply