1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

কেন্দুয়া প্রেসক্লাবে মটরযান কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময়ঃ সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৬৬ দেখা হয়েছে
কেন্দুয়া প্রেসক্লাবে মটরযান কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
কেন্দুয়া প্রেসক্লাবে মটরযান কর্মচারী ইউনিয়নের নব নির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার মটরযান কর্মচারী ইউনিয়ন রেজি: নং—২৫৭৪ কেন্দুয়া উপজেলা শাখা এর ত্রি—বার্ষিক সাধারণ নির্বাচনে নির্বাচিত নব গঠিত কমিটির নেতৃবৃন্দ রোববার (১৭ মে) বিকালে কেন্দুয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন। ‎এ সময় কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিমের হাতে জেলা মটরযান কর্মচারী ইউনিয়নের সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত কেন্দুয়া উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের নবগঠিত কমিটি তুলে দেন। ‎উল্লেখ্য ১৬ মে ২০২৬ ইং শনিবার অনুষ্ঠিত মটরযান কর্মচারী ইউনিয়ন কেন্দুয়া উপজেলা শাখার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত জন ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনজন নির্বাচিত হয়েছেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি— এহতেশামুল হক শাহিন, সিনিয়র সহ—সভাপতি— রিপন ড্রাইভার, ‎যুগ্ম সাধারণ সম্পাদক— শাহিন মিয়া, ‎সহ—সম্পাদক— সোহরাব ড্রাইভার, ‎কোষাধ্যক্ষ— সিরাজ মিয়া, ‎প্রচার সম্পাদক— জাকির হোসেন আক্কাস, ‎দপ্তর সম্পাদক— রায়হান মনোনীত হন এবং নির্বাচনের মাধ্যমে সহ—সভাপতি— হুসেন ড্রাইভার, সাধারণ সম্পাদক— মোতাসিম বিল্লাহ (জেসি), ‎সাংগঠনিক সম্পাদক— মোঃ রোকনুজ্জামান খান রোকন নির্বাচিত হয়েছেন। কেন্দুয়া প্রেসক্লাব সম্পাদক আব্দুল হাই সেলিম নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর