1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

কেন্দুয়া মরহুম শরিফুন্নবী মোঃ বাপুর স্বরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ দেখা হয়েছে
কেন্দুয়া মরহুম শরিফুন্নবী মোঃ বাপুর স্বরণে ফ্রি মেডিকেল ক্যাম্প
কেন্দুয়া মরহুম শরিফুন্নবী মোঃ বাপুর স্বরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়ায় মরহুম শরীফুন্নবী মোঃ বাপু এঁর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারী) দিনব্যাপী বিচার বিভাগের জেলা ও দায়রা জজ, বর্তমানে সিলেট বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান ও মরহুমের ভাই নুরুল আলম মোহাম্মদ নিপুর উদ্যোগে ও পরিবারের সদস্যদের আয়োজনে দলপা ইউনিয়নের বেখৈরহাটি পশ্চিম বাজারস্থ জোবায়দা ম্যানসনে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। দাঁত, মেডিসিন, গাইনী ও শিশু রোগীদের জন্যে ফ্রি মেডিকেল ক্যাম্পে উক্ত ইউনিয়ন ছাড়াও অন্যান্য এলাকা থেকে আগত রোগীরা বিশেষ করে হত দরিদ্র রোগীরা চিকিৎসা সেবা গ্রহণ করেন। শুধু চিকিৎসা সেবা নয়, কিছু ক্ষেত্রে ঔষধও বিতরণ করা হয় তাদের। জেলা ও দায়রা জজ ও বর্তমানে সিলেট বিভাগীয় শ্রম আদালতের চেয়ারম্যান নুরুল আলম মোহাম্মদ নিপুর বড় ভাই নুরুন্নবী মোঃ টিপু বলেন, আমার মরহুম ছোট ভাইয়ের স্বরণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প বছরে দুই বার করে থাকি। মূল উদ্দেশ্য হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই — এ সত্যটুকু সবার মাঝে পৌঁছে দেয়া। তিনি এ ফ্রি মেডিকেল ক্যাম্পিং ভবিষ্যতেও চলমান থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেন ও মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর