1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

কেন্দুয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়াল ধসে দুর্ঘটনার আশঙ্কা

  • আপডেট সময়ঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৭২ দেখা হয়েছে

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বাউন্ডারি ওয়ালের উত্তর পাশের দেয়ালটি মারাত্মকভাবে হেলে পড়েছে। দীর্ঘদিন ধরে দেয়ালে ফাটল দেখা দিলেও যথাযথ সংস্কারের উদ্যোগ নেয়া হয়নি। সম্প্রতি টানা বৃষ্টিতে দেয়ালটির অবস্থা আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমানে বাঁশের ঠিকা দিয়ে এবং পাশের আরেকটি ওয়ালের সঙ্গে দড়ি বেঁধে কোনোমতে আটকে রাখা হয়েছে। ওয়ালটির এ বিপজ্জনক অবস্থায় আশেপাশের বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। ২০১৬ সালে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নির্মিত এ ভবনটি উদ্বোধন করেন তৎকালীন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও নেত্রকোণা—৩ আসনের সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের প্রতিবেশী বাসিন্দা আতাউল হক মিন্টু জানান, মঙ্গলবার রাত থেকে দেয়ালটি ভয়ঙ্করভাবে হেলে পড়েছে। আমি নিজেই বাঁশের ঠিকা দিয়ে এবং পাশের ওয়ালের সঙ্গে দড়ি বেঁধে কোনোমতে আটকে রেখেছি। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি। মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভূঁইয়া জানান, ভবনটি ২০১৬ সালে ৬ই ফেব্রুয়ারি উদ্বোধন করা হয়েছিল। উত্তর পাশের ওয়াল ঘেঁষে একটি ড্রেন গেছে। যে কারণে অনেক দিন ধরে ওয়ালটি ঝুঁকির মধ্যে ছিল। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। এ ব্যাপারে ইউএনও ইমদাদুল হক তালুকদার জানিয়েছেন, খুব শিগগিরই দেয়ালটা মেরামতের উদ্যোগ নেয়া হবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর