1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

কেন্দুয়া ৭২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

  • আপডেট সময়ঃ রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯২ দেখা হয়েছে
কেন্দুয়া ৭২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩
কেন্দুয়া ৭২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

কোহিনূর আলমঃ নেত্রকোণার কেন্দুয়া র‌্যাবের অভিযানে ৭২ কেজি গাঁজাসহ তিন জনকে আটক করা হয়েছে। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, মোবাইল ও ১৭শত টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ১৪ লাখ ৪০ হাজার টাকা। শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গত শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে ময়মনসিংহ র‌্যাব—১৪, গোপন সংবাদের ভিত্তিতে সান্দিকোনা ইউনিয়নের ডাউকি গ্রামে এ অভিযান পরিচালনা করে আটক করে তাদের। পরে কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ডাউকি গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে মোঃ জিয়াউর রহমান (৪৫)। তার সঙ্গে থাকা গ্রেফতার হওয়া অন্য দুজন হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মৃত আবু মিয়ার ছেলে নাজিম উদ্দীন (৪৯) এবং ব্রাহ্মণবাড়িয়া সদর থানার আবু তাহেরের ছেলে মোঃ লিটন (২২)। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোঃ মেহেদী মাকসুদ আরো বলেন, ময়মনসিংহ র‌্যাব—১৪, মাদকবিরোধী অভিযানে আটক করে এবং পরে থানায় হস্তান্তর করেন তাদের। ইতোমধ্যে মাদক বিরোধী আইনে মামলা রজু হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর