1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

কৈজানি ফেরিঘাট এলাকায় নারীকে ধর্ষণ চেষ্টা, আটক ১

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫১ দেখা হয়েছে
কৈজানি ফেরিঘাট এলাকায় নারীকে ধর্ষণ চেষ্টা, আটক ১
কৈজানি ফেরিঘাট এলাকায় নারীকে ধর্ষণ চেষ্টা, আটক ১

কেন্দুয়া প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া থানার কৈজানি ফেরিঘাট (তাম্বুলিপাড়া) সংলগ্ন এলাকায় ১ মাস ৭ দিন বয়সী সন্তানের জননী /এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্ত আব্দুর রউফ (৫৮)কে আটক করেছে পুলিশ। সোমবার (১৮ মে) সকালে কেন্দুয়া থানা ও মদন থানা পুলিশের যৌথ অভিযানে আটক করা হয় তাকে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে সন্ধ্যার পর উপজেলার কান্দিউড়া ইউনিয়নের কৈজানি নদীর ফেরিঘাট (তাম্বুলিপাড়া) সংলগ্ন এলাকায় আনোয়ারা (৩০) নামের এক নারীকে ধর্ষণের চেষ্টা করা হয়। আরো জানা যায়, ভুক্তভোগী নারী (সদ্য তালাকপ্রাপ্ত) তার স্বামীর বাড়ি মদন উপজেলা থেকে নিজ বাবার বাড়ি সিরাজগঞ্জ জেলায় যাওয়ার পথে রাত নেমে আসে। এ সুযোগে কৈজানি নদী ফেরিঘাটের মুদি ব্যবসায়ী আব্দুর রউফ ভুক্তভোগীকে তার বাড়িতে আশ্রয় দেয়ার কথা বলে পাটক্ষেতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে কোল থেকে কেড়ে নিয়ে ১ মাস ৭ দিন বয়সী শিশু সন্তানকে ছুড়ে ফেলে দেয় এবং ঐ নারীকে ধর্ষণের চেষ্টা করলে সে পালিয়ে নিজেকে রক্ষা করে। পরে স্থানীয় লোকজন ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদের নেতৃত্বে তাদের উদ্ধার করা হয়। অভিযুক্ত আব্দুর রউফ মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের চন্দ্রতলা গ্রামের আমুর উদ্দিনের ছেলে। এ বিষয়ে মদন থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে বলেন, অভিযুক্তকে আটক করে বর্তমানে পুলিশের হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর