1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

খালিয়াজুড়িতে স্কুল ছাদের প্লাস্টার ধসে ২ শিক্ষার্থী আহত

  • আপডেট সময়ঃ সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭১ দেখা হয়েছে
খালিয়াজুড়িতে স্কুল ছাদের প্লাস্টার ধসে ২ শিক্ষার্থী আহত
খালিয়াজুড়িতে স্কুল ছাদের প্লাস্টার ধসে ২ শিক্ষার্থী আহত

হাওর প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দুতলা ছাদের প্লাস্টার ধসে দুই শিক্ষার্থী আহত হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী গ্রামের জিয়াখড়া বাজারের পশ্চিম পাশে অবস্থিত প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়টি ১৯৭৮ ইং সনে স্থাপিত হয়। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, ১৯৯২ সালে দুতলা বিশিষ্ট ভবনটি নির্মাণ করা হয়। এর মাঝে দুইবার সংস্কারের কাজ হয়েছে তারপরও বিদ্যালয়টি পরিত্যক্ত ভবনের মতো মনে হয়। ১৯ এপ্রিল (রোববার) বেলা ১১টার দিকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ শামসুল ইসলাম দুতলা ভবনের বিজ্ঞানাগার কক্ষে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের সময় হঠাৎ করে উপরের ছাদের প্লাস্টার ধসে পড়ে যায়। ওই দুর্ঘটনায় জয় সরকার ও মোবাশ্বের হোসেন নামে দুইজন ছাত্র আহত হয়। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, খালিয়াজুড়ি উপজেলার নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি মো: নাদির হোসেন শামীম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: শফিকুল বারীকে দুর্ঘটনার বিষয়টি অবগত করেছি। ওই শ্রেণি কক্ষের পাঠদান বন্ধ করে দেয়া হয়েছে। অন্য শ্রেণি কক্ষগুলো ঝুঁকিতে আছে। আমরা শিক্ষার্থীসহ শিক্ষক কর্মচারীগণ আতঙ্কিত অবস্থায় আছি। অচিরেই আমাদের স্কুলের ছাদের সংস্কার করার জন্য, আমি কর্তৃপক্ষের নিকট আবেদন করবো। বিদ্যালয়ের দুর্ঘটনার খবর শোনে উপজেলা বিএনপি সহ সভাপতি মো: আলমগীর হোসেন তালুকদার, আলী হোসেন চৌধুরী পিন্টু (অভিভাবক সদস্য), নুরপুর বোয়ালী দাখিল মাদরাসা সুপার মাওলানা মো: হারুন অর রশীদ, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, ছাত্র অভিভাবক মোহাম্মদ মোফাজ্জল হোসেন সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিরা স্কুলে উপস্থিত হয় এবং বিষয়টি নিয়ে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: সফিকুল বারী বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ভবনটি সংস্কারের জন্য ব্যবস্থা নেয়া হবে ইনশাআল্লাহ। অত্র স্কুলের সভাপতি এবং খালিয়াজুড়ি, উপজেলা নির্বাহী অফিসার নাদির হোসেন শামীম বলেন, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। আহত দুইজন শিক্ষার্থীর প্রাথমিকভাবে চিকিৎসার জন্য আমি প্রধান শিক্ষককে দায়িত্ব দিয়েছে ও ওই শ্রেণি কক্ষ বন্ধ করতে বলেছি। অচিরেই বিদ্যালয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করিব ইনশাআল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মাহবুব আলম (টিটু), সহকারী সিনিয়র শিক্ষক জ্যোতিষ দেবনাথ সহকারী, সহকারী শিক্ষক মো: আব্দুল গাফফার, গ্রন্থকার শিক্ষক লুৎফুন্নেসা খানম, শরীর চর্চা শিক্ষক সাহিদা বেগম সহ সকল শিক্ষক কর্মচারী শিক্ষার্থীবৃন্দ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর