1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

খালিয়াজুরীতে ইউনিয়ন যুবদলের সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার

  • আপডেট সময়ঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১০৮ দেখা হয়েছে
খালিয়াজুরীতে ইউনিয়ন যুবদলের সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার
খালিয়াজুরীতে ইউনিয়ন যুবদলের সভাপতিসহ দুইজনকে গ্রেপ্তার

সুজাদুল ইসলাম ফারাসঃ নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আমিরুল ইসলামকে সোমবার সকালে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্ত্রীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। একইদিন অপর এক মামলার আসামি আবদুল রহিমকেও গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। পুুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আমিরুল ইসলামের বিরুদ্ধে তার প্রথম স্ত্রী মর্জিনা খাতুন সম্প্রতি নেত্রকোনা জেলা জজ কোর্টের পারিবারিক আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০২৩ এর ১৭(৫) দ্বারা মামলা দায়ের করে ডিগ্রি পান। ওই মামলায় তিনি তিন বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি বেশ কিছুদিন এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। গতকাল সোমবার সকালে আমিরুল ইসলামকে তার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে একইদিন সিআর মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের আকরম আলীর ছেলে আবদুল রহিমকেও গ্রেপ্তার করে পুলিশ। তাদেরকে ওইদিন বিকেলে আদালতে পাঠায় পুলিশ। বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খালিয়াজুরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর