1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

খালিয়াজুরীতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ দেখা হয়েছে
খালিয়াজুরীতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক
খালিয়াজুরীতে জাল ভোট দিতে গিয়ে যুবক আটক

নিজস্ব প্রতিনিধিঃ নেত্রকোণা—৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) আসনের খালিয়াজুরী উপজেলায় জাল ভোট দেওয়ার সময় জহিরুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। আটক জহিরুল উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই আসনে বিএনপির প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, জামায়াতের প্রার্থী আল হেলাল তালুকদার, কমিউনিস্ট পার্টির প্রার্থী জলি তালুকদার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মুখলেছুর রহমানসহ পাঁচজন প্রার্থী নির্বাচন করছেন। উল্লেখ্য, এই আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৩০৮ জন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর