1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

খালেদা জিয়া ও মরহুম হাফিজুর রহমান মাস্টারের রুহের মাগফিরাত কামনায় আটপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময়ঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৩ দেখা হয়েছে
খালেদা জিয়া ও মরহুম হাফিজুর রহমান মাস্টারের রুহের মাগফিরাত কামনায় আটপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
খালেদা জিয়া ও মরহুম হাফিজুর রহমান মাস্টারের রুহের মাগফিরাত কামনায় আটপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আটপাড়া প্রতিনিধিঃ নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হেলালী’র পক্ষে তেলিগাতী বাজারে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। রবিবার ১ ফেব্রুয়ারি সন্ধ্যায় তেলিগাতী বাজার এলাকায় আয়োজিত এ গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বাজারের বিভিন্ন দোকান, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালী বলেন, “দীর্ঘদিন ধরে জনগণ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। মানুষ পরিবর্তন চায়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে বলে আমরা আশাবাদী।” স্থানীয় নেতৃবৃন্দের প্রতিক্রিয়া আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি মাছুম চৌধুরী বলেন, তেলিগাতী ইউনিয়নের মানুষ ধানের শীষের প্রতি ব্যাপকভাবে আগ্রহী। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বিপুল ভোটে বিজয় অর্জিত হবে বলে আমরা বিশ্বাস করি। আটপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক বলেন, আটপাড়া উপজেলার সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ আমাদের সঙ্গে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। জনগণের এই সাড়া আমাদের আরও আশাবাদী করছে। দোয়া মাহফিল ও শোক সভা এদিন সন্ধ্যা ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আটপাড়া উপজেলা বিএনপির প্রয়াত নেতা মরহুম হাফিজুর রহমান মাস্টারের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল ও শোক সভায় বিভাগীয় বিএনপি মালয়েশিয়ার সাধারণ সম্পাদক জহুর প্রদেশ, মিজানুর চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ চালিয়ে ভোটারদের কাছে সমর্থন প্রত্যাশা করেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর