1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী মলদার খেলা আবারও ফিরে পেল নতুন প্রাণ

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৯১ দেখা হয়েছে
গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী মলদার খেলা আবারও ফিরে পেল নতুন প্রাণ
গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী মলদার খেলা আবারও ফিরে পেল নতুন প্রাণ

নুর মোহাম্মদ খানঃ আধুনিকতার ছোঁয়ায় যখন গ্রামীণ ঐতিহ্যগুলো একে একে হারিয়ে যাচ্ছে, ঠিক তখনই নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার ২ নং শুনই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্বল্প শুনই গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় এই ঐতিহ্যবাহী খেলার। সোমবার (২৩ মার্চ) বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত এই খেলায় নেতৃত্ব দেন সমাজসেবী মোশাররফ হোসেন তালুকদার। তার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত খেলায় অংশগ্রহণ করেন মোট ২২ জন তরুণ খেলোয়াড়, যা গ্রামবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। খেলার অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন আলম তালুকদার ও মেহেদী খান। তাদের নেতৃত্বে খেলাটি প্রাণবন্ত ও প্রতিযোগিতামূলক হয়ে ওঠে। এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। স্থানীয়রা জানান, এমন আয়োজন নিয়মিত হলে গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি নতুন প্রজন্ম এইসব খেলাধুলার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। তারা ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলা ফিরিয়ে আনতে এই ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর