1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

চাঁদাবাজ ও মাদকাসক্তদের জায়গা নেই————এমপি রফিকুল ইসলাম হিলালী

  • আপডেট সময়ঃ শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৮৮ দেখা হয়েছে
চাঁদাবাজ ও মাদকাসক্তদের জায়গা নেই————————— —এমপি রফিকুল ইসলাম হিলালী
চাঁদাবাজ ও মাদকাসক্তদের জায়গা নেই————————— —এমপি রফিকুল ইসলাম হিলালী

কোহিনূর আলমঃ চাঁদাবাজ ও মাদকাসক্তদের কোন জায়গা নেই — বলে আবারো হুশিয়ারি উচ্চারণ করেছেন, নেত্রকোণা—৩ (কেন্দুয়া—আটপাড়া) আসনের সাংসদ ও নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী। শুক্রবার (১ মে) দুপুরে শ্রমিকদের আয়োজনে র্যালিতে অংশগ্রহণ শেষে কেন্দুয়া পৌর শহরস্থ নেত্রকোণা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শ্রমিকরা কঠোর মেহনত করে শরীরের রক্ত পানি করে জীবিকা নির্বাহ করেন। তাঁদের যে কোন ন্যায্য দাবি আদায়ে আমি সর্বদা চেষ্টা করে যাবো। তাঁরা যেনো কোন চাঁদাবাজ ও মাদকাসক্তদের কবলে না পড়ে, সে বিষয়ে সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, নিজেদের প্রয়োজনেই শ্রমিক সংগঠনগুলো চাঁদাবাজ ও মাদকাসক্তমুক্ত রাখতে হবে। এখানে চাঁদাবাজ ও মাদকাসক্তদের কোন জায়গা নেই। তিনি এও উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আজ থেকেই সারা দেশে মাদক নির্মূলে অভিযান পরিচালিত হবে। এছাড়াও শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে সকলকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন ভূঁঞা, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন আহম্মেদ খোকন, মাহবুব আলম খান জরিপ, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুবুর রহমান মহসিন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নুরুন্নাহার আক্তার চায়না এবং উপজেলা অটোরিক্সা, অটোটেম্পু ও সিএনজি চালক শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিকসহ সকল সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর