1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা

  • আপডেট সময়ঃ রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৯০ দেখা হয়েছে
চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা
চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যুর ঘটনায় মামলা

কোহিনূর আলম, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণার কেন্দুয়ায় চুরির অভিযোগে গণপিটুনিতে গুরুতর আহত হয়ে মো. লিমন ভূঁইয়া ইমন মিয়া (২০) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে৷ মামলা নং—১৯(৭)২০২৬ ইং। রবিবার (১৯ জুলাই) বেলা ২টা ১৫ মিনিটে নিহতের বাবা মো. নূরুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে অজ্ঞাত গ্রামবাসীকে আসামি করে এ এজাহার দায়ের করেন । নিহত ইমন মিয়া উপজেলার রোয়াইলবাড়ী ইউনিয়নের পুরানবাড়ি—গামরুলী এলাকার বাসিন্দা। তিনি মো. নূরুল ইসলাম ভূঁইয়া ও পারভিন আক্তারের ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে গামরুলী দক্ষিণপাড়া গ্রামের মো. লিটন মিয়ার বসতঘরে সিঁধ কেটে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন ইমন মিয়া। এ সময় লিটন মিয়া বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে নিহতের চাচাতো ভাই আব্দুল হাকিম তাকে উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান এবং স্থানীয় গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা করান।

এরপর ইমন মিয়া হেঁটে পুরানবাড়ি দক্ষিণপাড়া জামে মসজিদের সামনের খালি জায়গায় গেলে সেখানে বমি করে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। সকাল আনুমানিক সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে তিনি ঘটনাস্থলেই মারা যান বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের বাবা এজাহারে আরও উল্লেখ করেন, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং বিভিন্ন সময় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগ ছিল। তার বিরুদ্ধে সিলেটের ওসমানীনগর থানায় একটি চুরি সংক্রান্ত মামলা রয়েছে বলে এজাহারে তাও উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, গণপিটুনির ঘটনায় কারা জড়িত—তদন্ত সাপেক্ষে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর