1. admbm8z3m@example.com : admbm8z3m :
  2. admin@dainikdeshkanthaswar.com : admin :
  3. administrator_aa6faeec92@dainikdeshkanthaswar.com : administrator_aa6faeec92 :
  4. bot@local.invalid : Service Bot :
  5. dainikdeshkanthaswarnl@outlook.com : gujzamuw :
  6. lark37655@dainikdeshkanthaswar.com : lark37655 :
  7. dainikdeshkanthaswarqg@outlook.com : lesabken :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নেত্রকোণায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

  • আপডেট সময়ঃ মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৬৫ দেখা হয়েছে
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নেত্রকোণায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নেত্রকোণায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

এ কে এম আব্দুল্লাহঃ জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে নেত্রকোণায় উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার ১৮ আগস্ট জেলা মৎস্য অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করেন। মৎস্য সপ্তাহ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের বাস ভবনের সামনের পুকুরে প্রধান অতিথি হিসাবে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট বনানী বিশ্বাস । সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলার সামনের সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল এর সভাপতিত্বে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ, সাংবাদিক আলপনা বেগম, মৎস্য ব্যবসায়ী কে এম মারুফ ও মৎস্য চাষী আতিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর